ধৰ্ম নিয়ে মানুষের হয়েছে যত জ্বালা। এ বলছে আমারটা ঠিক,ও বলছে আমারটা ঠিক, এ বলছে আমার ধর্ম বড়ো ও বলছে আমারটা বড়ো । এ বলছে আমায় দ্যাখ, ও বলছে আমায় দ্যাখ। অথচ ধর্ম বলছে কাউকে না, আগে তুমি তোমাকে দ্যাখো, নিজেকে দ্যাখো। তুমি যদি তোমাকে দেখতে পাও, তাহলে সব্বাইকে দেখা হয়ে যাবে। আবার কিছু কিছু সম্প্রদায় তো কোন অবতার কি বলছে ও সবের ধার ধারে না, তারা নিজেরাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত মন গড়া গল্প ফেঁদে মানুষের উপর চাপাতে চাইছে। প্রয়োজনে নিজেরা নিজেদের মতো শাস্ত্র তৈরি করে নিচ্ছে বা শাস্ত্র -পুরানে যা আছে ,তা নিজেদের মতো করে ব্যাখ্যা করছে।
অন্তরাত্মার হয়েছে যত জ্বালা, সে চায় স্থিরত্ব, প্রশান্তি , নির্মল আনন্দ, সর্বোপরি সে চায় নিজ স্বরূপে ফিরতে। কিন্তু বললেই হলো স্বরূপে ফেরা ? আমাদের মতো বড়ো বড়ো ধার্মিকদের অসম্মান -অবমাননা করে তুমি তো বাবা তোমার স্বরূপে ফিরতে পারবে না !!! আগে আমাদের বিধান মানতে হবে, তারপর তুমি তোমার আত্মস্বরূপে ফিরবে বাছাধন !!! আচ্ছা বলো কি সেই বিধান ? এ বলছে কৃষ্ণ জপ, ও বলছে রামকে জপ, আরেকজন বলছে যোগ সাধনা করো।
কিন্তু সমস্যা হলো কি, আমার মন প্রাণ অন্তরাত্মা যে পথে চলতে চাইবে আমি তো সঠিকভাবে সেই পথ অনুসরণ করবো ? কিন্তু আরেক দল বা সম্প্রদায় বলছে কৃষ্ণকে অনুসরণ না করলে তোমার সাধনা বৃথা, কারণ কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণই একমাত্র ভগবান। অথচ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন "যখন যখন ধর্মের গ্লানি দেখা দেবে, আমি তখন তখন এসে ধর্মকে গ্লানি থেকে রক্ষা করবো" তাহলে সে ক্ষেত্রে ও কিছু কিছু সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণের পরবর্তী অবতারত্বকে ও অস্বীকার করছেন না? কারণ তারা বলেন কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণই একমাত্র ভগবান। প্রকারান্তরে যদা যদা হি ধর্মস্যকে অস্বীকার করা হচ্ছে না !!!? আরেক দল বা সম্প্রদায় বলছে রামকে না ডাকলে তোমার সাধনাই অপূর্ণ থেকে যাবে !!! আরে তাহলে আমি কার কথা শুনি ?
আচ্ছা রাম বা কৃষ্ণ আসার আগে মানুষ তাহলে কার সাধনা করতো ? রাম বা কৃষ্ণ আসার আগে কি মানুষ ধৰ্ম সাধন করতো না ? না কি আত্ম উপলব্ধির দরজা বন্ধ ছিল ? শ্রীরামচন্দ্রের বা শ্রীকৃষ্ণের ও তো গুরু ছিলেন তাঁরা তাহলে কার সাধনা করেছিলেন ?
আচ্ছা বলোতো, রাম বা কৃষ্ণ কেন এসেছিলেন বা তাঁরা এসে কি বলেছিলেন ? তাঁরা এসে পথ বলে দিয়েছিলেন। কোন পথ ? ধৰ্ম পথ। ধৰ্ম কি ? যাহা বিশ্ব ব্রহ্মাণ্ড তথা সমগ্র প্রাণী-জীব কূলকে ধারণ করেন তাহা ধৰ্ম। বিশ্ব ব্রহ্মাণ্ড তথা সমগ্র প্রাণীকূলকে কে ধারণ করেন ? প্রাণ। তাই প্রতিবারে ঈশ্বরের অবতার পুরুষেরা এসে প্রাণের সাধনাই করতে বলেছেন। সেটা জপের মাধ্যমে করো বা কীর্তন প্রার্থনা ও যোগের মাধ্যমে করো। যে কোন উপায়ে এই চঞ্চল প্রাণকে স্থিরত্বে নিয়ে যাওয়াই সাধকের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। স্থান কাল পাত্র ভেদে অবতার পুরুষগণ ডাক্তারবাবুদের মতো ঔষধ, শক্তি, মাত্রা ও পথ্য বেঁধে দেন।
প্রানোহি ভগবানীশ: প্রানো বিষ্ণু: পিতামহ ।
প্রানেন ধার্য্যতে লোক: সর্বং প্রানময়ং জগৎ।।
দেহে প্রাণ না থাকলে আমরা কালী কৃষ্ণ আল্লাহ রাম গড কাউকেই ডাকতে পারি না !!! আবার বসে শুধু জল জল করলে তৃষ্ণা মেটে না, গাঁজা গাঁজা করলে নেশা হয় না, তেমনি বসে বসে শুধু হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ করলে কৃষ্ণ ধরা দেন না !!! তৃষ্ণা মেটাতে গেলে জল এনে গড়িয়ে খেতে হয়, তবেই তৃষ্ণা মেটে । তেমনি ভগবান লাভ করতে হলে গুরু প্রদত্ত পথে তোমাকে কর্ম করতেই হবে। বিনা যুদ্ধে নাহি পাবে সুচাগ্র ভূমি !!!
ভগবান শ্রীকৃষ্ণ তাঁর গীতাতে তো কোথাও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,কৃষ্ণ কৃষ্ণ হরে হরে করতে বলেন নি , তিনি বলেছিলেন অন্তরাত্মা আমাতে সমর্পন করে তুমি যোগ সাধনা করো, তুমি যোগী হও। গীতার সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন :
শ্রীভগবানুবাচ
ময্যাসক্তমনাঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ঃ।
অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু।। ১।।
অনুবাদঃ শ্রীভগবান বললেন- হে পার্থ! আমাতে আসক্তচিত্ত হয়ে, আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে, কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে, তা শ্রবণ কর।
অর্থাৎ ভগবান স্বয়ং যোগাভ্যাস করার কথা বলছেন, তবে নিরস যোগী নয়, শ্রীকৃষ্ণে মনোনিবেশ করে, তাঁর চরণে আসক্ত হয়েই যোগ অভ্যাস করতে বলছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছিলেন," মাগো আমায় রসে বশে রাখিস, নিরস শুষ্ক যোগী করিস নে"।
সর্বোপরি গীতার এক একটি অধ্যায় তো এক একটি যোগ। গীতা ৭০০ টি শ্লোক নিয়ে ১৮টি অধ্যায়ে বিভক্ত। যেমন :
১. অর্জুন বিষাদ-যোগ
২. সাংখ্য যোগ
৩. কর্ম যোগ
৪. জ্ঞান যোগ
৫. সন্ন্যাস-যোগ
৬. ধ্যানযোগ
৭. জ্ঞান-বিজ্ঞানযোগ
৮. অক্ষরব্রহ্মযোগ
৯. রাজবিদ্যা-রাজগুহ্য যোগ
১০. বিভূতি যোগ
১১. বিশ্বরূপ দর্শন যোগ
১২. ভক্তিযোগ
১৩. ক্ষেত্র-ক্ষেত্রজ্ঞ-বিভাগ যোগ
১৪. গুণত্রয়-বিভাগ-যোগ
১৫. পুরুষোত্তম-যোগ
১৬. দৈবাসুর-সম্পদ-বিভাগযোগ
১৭. শ্রদ্ধাত্রয়-বিভাগ-যোগ
১৮. মোক্ষযোগ
সুতরাং জীবন থেকে যোগকে বাদ দিই কেমন করে ? শ্রীঅরবিন্দ বলেছিলেন ALL LIFE IS YOGA, "সমগ্র জীবনই যোগ"। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু এসে দেখলেন, সেই সময় ভক্তি ও কীর্তন দিয়ে সমগ্র জগৎ গ্রাস করতে হবে, না হলে উপায় নেই, তাই তিনি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম,রাম রাম হরে হরে, এই মহামন্ত্রে জগৎ প্লাবিত করেছিলেন যুগ প্রয়োজনে।
তাহলে আমি যাবো কোন পথে ? তুমিই ঠিক করো, তুমি যাবে কোন পথে ! ভগবান শ্রীরামকৃষ্ণ তো বলেই দিয়েছেন " যত মত, ততো পথ " । যে পথে চলে তোমার অন্তরাত্মা আত্মোপলব্ধি করতে চায়, প্রশান্তি পেতে চায়, চলো তুমি সেই পথে !!! তবে কোনটা বেড় পথ, কোনটা ঘুর পথ,কোনটা জটিল পথ, কোনটা সহজ পথ একটু লক্ষ্য রেখে পথ চলতে হবে । আর হেঁটে না গাড়িতে পথ চলবো সেটাও মাথায় রাখতে হবে। তবে নিজের পথে চলতে গিয়ে অন্যের পথকে ছোটো কোরো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন গ্যাঁড়া ডোবাতে দল বাঁধে, নদীতে নয়। আমারটা ঠিক আর অন্যেরটা ভুল, এটা মতুয়ার বুদ্ধি।
আবার ধৰ্ম পথে চলতে গিয়ে আমরা আরেকটি সমস্যার সম্মুখীন হই। সাকার সাধন করবো, না নিরাকার? ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে ও পথ দেখিয়েছেন, তিনি বলেছেন জল তরল ,গ্যাসীয় বা বাষ্পীয় (নিরাকার ), আবার বরফ (সাকার )অবস্থায় ও থাকতে পারে। জল যে অবস্থায় থাকুক না কেন সেটার মূল উপাদান জল। তেমনি ভগবান সাকার নিরাকার যে কোন অবস্থায় থাকুন না কেন ,বেশি বিচার না করে আমাদের কাজ আমাদেরকে করতে হবে। WE HAVE TO UNDERSTAND THE SCIENCE OF VIBRATION !!!
ক্রমশঃ .....
What is religion ?
Religion is a way that some people choose to believe and understand the world around them. It's like having a special set of rules or ideas about how we should behave and what is important in life.
Imagine you have different groups of friends who like different things. One group likes to play sports, another group likes to paint, and another group likes to sing. In a similar way, religion is like joining a special group of people who all believe in similar things and have their own special ways of doing things. They might go to a special place called a church, temple, or mosque to pray together and learn more about their beliefs.
Just like we respect our friends' interests even if they are different from ours, it's important to be respectful towards other people's religions too.
Primary keywords:
- Religion
- Faith
- Spirituality
- Belief system
- Religious practices
- Sacred texts
- Worship rituals
- Divine power
- Religious traditions
- Moral values
- Spiritual enlightenment
- Religious community
- Ritual ceremonies
- Theology studies
- Prayer and meditation
- Religious leaders
- Afterlife beliefs
-Pilgrimage sites

